Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে ঘর নির্মান

    | ১৬:১৭, ডিসেম্বর ২৬ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামে এক ভূমি দস্যু গায়ের জোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ঘর নির্মানের চেস্টা চালায়। আংশিক ঘর নির্মানের পরে এলাকাবাসীর বাধারমুখে নির্মান কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়।
    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের মৃত মোঃ সৈজদ্দিন মাতুব্বরের পুত্র আবদুল আজিজ মাতুব্বর জে,এল ৯নং মেদাকুল মৌজার এস,এ ১৬৭ নং খতিয়ানের হাল ৫৭৬ নং দাগের ৩১ জমি ১৯৯৪ সালে সাব কবলা দলিল মূলে মালিক হন। বিক্রেতারা তাকে জমি বুঝাইয়া দিলে আবদুল আজিজ ওই জমিতে ঘর বাড়ি নির্মান করে প্রায় ১৮/২০ বছর যাবত পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। এলাকাবাসী জানান, ওই জমির মালিকানা দাবি করে একই ইউনিয়নের সমরসিংহ গ্রামের আঃ মজিদ আকন সন্ত্রাসী নিয়ে জমি দখলের পায়তারা চালায়।

    আদালত সূত্র জানান, ২০১৬ সালে আজিজ বরিশাল জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং আগামি ১৯ জানুয়ারি সুনানীর দিন ধার্য্য রয়েছে।  আঃ আজিজ অভিযোগ করেন, জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক বিরোধীয় জমিতে গত ১ ডিসেম্বর ২০১৬ স্থিতিবস্থার আদেশ জাড়ি করেন। পরবর্তি ধার্য্য তারিখ ১৯ জানুয়ারি পর্যন্ত এ আদেশ বহালে নির্দেশনা দেন কিন্তু আদালতের নিষধাজ্ঞা ও নির্দেশনা অমান্য করেন প্রতিপক্ষ আঃ মজিদ আকন।
    আবদুল আজিজসহ স্থানীয়রা অভিযোগ করেন, আঃ মজিদ আকন তার সহযোগীদের নিয়ে গত ১৯ ডিসেম্বর সকালে বিরোধীয় সম্পত্তিতে হামলা চালিয়ে গাছ পালা কেটে  ঘর উঠানোর চেস্টা করেন। পরে এলাকাবাসী বাধা দিলে আংশিক ঘর তোলা অবস্থায় নির্মান কাজ বন্ধ রাখেন। আদালতের নির্দেশ অমান্য করায় আঃ মজিদ আকনের বিচার দাবি করেছেন এলাকাবাসী।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    Top