Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিকাশের সাড়ে ১১ লাখ টাকা ছিনতাই’র ঘটনায় ১ জন গ্রেফতার

    | ১১:০০, নভেম্বর ২২ ২০১৬ মিনিট

    chintai-laogo_35443
    নিজস্ব  প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী  উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড ও টরকী বন্দরের বিকাশ’র এস.আর শওকত হোসেনের সাড়ে ১১ লাখ টাকা ছিনতাই’র ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৌরনদী মডেল থানা পুলিশ ফরিদপুর জেলার মধুখালী থানার মধুখালী বাজার থেকে ভূয়া ডিবি পুলিশ আবদুর রহিম বেপারীকে (৩০) গ্রেফতার করেছে। আদালত সোমবার ৭দিনের রিমা- মঞ্জুর করেন। আব্দুর রহিম ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ি (কাঁঠালতলা) গ্রামের বাদশা মিয়া বেপারী’র ছেলে।

    বিকাশের এস.আর শওকত হোসেন বলেন, গত ১০ নভেম্বর দুপুরে গৌরনদী উপজেলা সদরের মিউচ্যুয়াল ব্যাংক থেকে সাড়ে ১১ লাখ টাকা নিয়ে গৌরনদী বন্দরের এস.আর মো. মিজানের উদ্দেশ্যে রওয়ানা হন। পায়ে হেঁটে দুপুর সোয়া ২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের পূর্বপাশে পৌছলে একটি সাদা মাইক্রোবাস ৪/৫ জন ছিনতাইকারী ডিবি পুলি পরিচয় দিয়ে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে গাড়িতে তুলে  নিয়ে যায়। গাড়ির ভেতর অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে ১১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পর তাকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভূরঘাটা এলাকায় ফেলে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ তাকে ভূরঘাটা এলাকা থেকে উদ্ধার করে করে।

    বিকাশের টাকা ছিনতাইর মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস, আই) মো. নজরুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুর জেলার মধুখালী বাজারে অভিযান চালিয়ে গৌরনদী থেকে বিকাশের টাকা ছিনতাইর ঘটনায় জড়িত ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী আবদুর রহিম বেপারীকে গ্রেফতার করা হয়েছে। বিকাশের টাকা ছিনতাইর ঘটনায় বিকাশের জেলা ডিস্ট্রিবিউটরের ম্যানেজার শাহিনুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনাম ৪-৫ জনকে আসামি করে গত ১৩ নভেম্বর গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিকাশের এস,আর শওকত হোসেনকে অপহরন ও টাকা ছিনতাইর অভিযোগে  ভ’য়া ডিবি আবদুর রহিম বেপারীকে (৩০) গ্রেফতার করে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ৭দিনের রিমা-ের আবেদন করলে আদালতের বিচারক ৭দিন রিমা- মঞ্জুর করেন।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top