Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে তিন মাদকসেবীর ৬ মাস করে কারাদন্ড

    | ১১:১৯, নভেম্বর ০৩ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাদক (গাঁজা) সেবন ও বহনের দায়ে বরিশালের গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকার তিন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব আলম এ কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- গৌরনদী পৌর শহরের কাছেমাবাদ এলাকার ইদ্রিস বয়াতীর ছেলে মো. আমিনুল ইসলাম বয়াতী (২৩),  লোকমান আকনের ছেলে রিয়াদ আকন (২৪), মোশারফ মোল্লার ছেলে মিলন মোল্লা (২৬)। গতকাল বিকালে দন্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করেছে থানা পুলিশ।
    গৌরনদী মডেল থানার এস.আই মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিসোনা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে কাছেমাবাদ এলাকার মো. আমিনুল ইসলাম বয়াতী (২৩),  রিয়াদ আকন (২৪), মিলন মোল্লা (২৬)কে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। তাদেরকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  গৌরনদীর ইউএনও মো. মাহাবুব আলমের কাছে সোপার্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ।

    Post Views: ৫৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top