Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে দুর্গা উৎসব শেষে সাংস্কৃতিক সন্ধ্যা

    | ১৫:১৫, অক্টোবর ১৩ ২০১৬ মিনিট

    02
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ শারদীয় দুর্গা পুজা উপলক্ষে উজিরপুর বাজারে কেন্দ্রীয় পুজা আঙিনায় পুজা পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যায় হাজারো মানুষের ঢল নামে। গতকাল বৃহস্পতিবার রাতে লোক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার এ্যাড: তালুকদার মোঃ ইউনুস।  এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, আমেরিকা প্রবাসী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তাপস কুমার সাহার সঞ্চালনা ও সার্বিক সহযোগীতায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, কেন্দ্রীয় পুজা আঙিনার সভাপতি বরুন কুমার মিত্র, সার্বিক তত্ত্বাবধায়নে সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, আওয়ামীলীগ নেতা শঙ্কর কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন প্রমুখ। উজিরপুর বন্দরে ক্ষ্যাতনামা শিল্পীরা গভীর রাত পর্যন্ত গানে গানে দর্শক মাতোয়ারা করে তোলে।  এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এবারের শারদীয় দুর্গাউৎসব সকলের মাঝে এক ব্যতিক্রমি উৎসবে পরিনিত হয়। সারা বাংলাদেশে কোথাও কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসবের সমাপ্তি ঘটে। এ জন্য প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল বলেন এবারের দুর্গাউৎসব সকল ধর্মের মাঝে এক আনন্দের উৎসবে পরিনত হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেত্রীবৃন্দ, পুলিশ প্রশাসন সহ সকলকে ধন্যবাদ জানান।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান
    • গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে- জহির উদ্দিন স্বপন্, গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ  সভা
    • গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ‎
    Top