Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা

    | ০৭:২৮, এপ্রিল ১৮ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার সালতা গ্রামের সিরাজ মোল্লার ছেলে চোর সন্দেহে সাগর মোল্লা (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৌরনদী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্র বরিশাল মর্গে প্রেরন করেছে।
    নিহতের পিতা সিরাজ মোল্লা অভিযোগ করে বলেন, আমরা কর্মের সুবাদে মাদারীপুরে থাকি। গত ১৪ এপ্রিল দিবাগত রাতে আমার ছেলে সাগর মোল্লা আমাদের গ্রামের বাড়ি গৌরনদীর ডুমুরিয়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামে পৌছলে গ্রামের আসিফ খান, আল আমিন মোল্লা সহ কমপক্ষে ২০ জন চোর সন্দেহে সাগরকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সাগরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মারা যায় সাগর। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।
    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার সালতা গ্রামের মজিবর খানের ছেলে আসিফ খানের বাড়িতে প্রবেশ করে সাগর। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে এবং উত্তেজিত জনতা সাগরকে গণপিটুনি দেয়। পরে রাত সাড়ে তিনটার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর সে মারা যায়। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৮৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    Top