Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে ছাত্রদলের মাদকবিরোধী লিফলেট বিতরণ

    | ১৯:৫২, ডিসেম্বর ২৮ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা থেকে মাদকদ্রব্য ব্যবসা নির্মূল করতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মাদক বিরোধী লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা চিহ্নিত মাদক (মদ) ব্যবসায়ী মাহিলাড়া এলাকার সংকর বেপারী ও বিপুল কর্মকারসহ তার সহযোগীদের অতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। সমাবেশে গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা বলেন, মাদকের ফাঁদে পড়ে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে তাই মাদকের এই ভয়াল ছোবল থেকে তরুন প্রজন্মকে বাঁচাতে সবাইকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকবে গৌরনদী ছাত্রদল বলেও তিনি উল্লেখ করেন।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top