Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    বরিশালে নদী রক্ষা দিবসে মানববন্ধন

    | ২০:৪৮, মার্চ ১৪ ২০১৬ মিনিট

    01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ কীর্তনখোলা নদীসহ সকল নদী ও খালের অবৈধ দখল এবং দূষণ প্রতিরোধ বাস্তবায়নের দাবীতে সোমবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আর্ন্তজাতিক নদী রক্ষা দিবসে সম্মিলিত উদ্যাপন পর্ষদের নেতৃবৃন্দরা কীর্তনখোলা নদীর তীরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
    এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নদী ও খাল দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবী করেন। পর্ষদের যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পিপিও’র নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আঞ্চলিক ম্যানেজার লিংকন বায়েন, ম্যাপে’র নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, ডাঃ হাবিবুর রহমান প্রমুখ।
    বক্তারা বলেন, নগরীতে একসময় ২২টি খাল বহমান ছিল। এখন মাত্র ২টি খাল কোন রকম টিকে থাকলেও অবৈধ দখলদারের কবলে তাও হারিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। নগরীর অন্যতম জেল খালটি দখলদারদের নিয়ন্ত্রনে চলে যাওয়া ডাস্টবিনে পরিনত হয়েছে। অপরদিকে কীর্তনখোলা নদী দখল করে স্থাপনা তৈরী করেছে তিন শতাধিক ভুমিদস্যু। বিআইডব্লিউটিএ এই দখলদারদের চিহ্নিত করলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। বক্তারা দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান করেন।

    Post Views: ৭৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top