Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার বহিস্কার

    | ২১:৩৬, আগস্ট ৩০ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় জোড়া খুনের মামলার আসামী সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস হাওলাদারকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আনোয়ার হোসেন মল্লিক ও সদেস্য সচিব মো: হুমায়ন খানের সাক্ষরিত ওই চিঠিতে সংগঠন পরিপন্থি ও শৃংখলা ভঙ্গের দায়ে ১ নং সাতলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ দলের সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ন আহব্বায়ক আনোয়ার হোসেন মল্লিক। বহিস্কারকৃত ইলিয়াস হাওলাদার সাতলা বাজারের ব্যাবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার ভাই সাগর হাওলাদারের হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সে উজিরপুর উপজেলা যুবলীগ নেতা আসাদ হাওলাদারের বড় ভাই গত ২৪ আগষ্ট দিবাগত রাত ১০ টার দিকে সাতলা সাতলা বাজারের ব্যাবসায়ী ইদ্রিস ও তার ভাই সাগরকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় নিহত ব্যাবসায়ী ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে ওই মামলায় বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার ২ নং আসামী। হত্যাকান্ডের বিচারের দাবীতে ২৯ আগষ্ট বৃহস্পতিবার সাতলা বাজারে বিক্ষোভ মিছিল করেছে শত শত মানুষ।

    Post Views: ৭৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top