Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে অগ্নিকাণ্ড পাঁচটি বসতঘর ভস্মীভূত

    | ১০:২২, এপ্রিল ১৪ ২০২৪ মিনিট

     

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামে শনিবার অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে  প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান।

     

    স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার  উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের   মল্লিক বাড়ির কৃষক মোঃ ইয়াসিন মল্লিকের রান্নাঘরের বৈদ্যুতিক পানির মটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন একই বাড়ির পাশ্ববর্তি কামাল মল্লিক,সাইদুল মল্লিক, ফরিদা বেগম ও জাহিদুল মল্লিকের বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামবাসি আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। পরবর্তিতে উজিরপুর   ফায়ার সার্ভিস  কর্মিরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ মধ্যে ৫টি বসত সম্পূর্নভাবে ভস্মীভূত হয়। উজিরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার  জানান, আগুনে ৬টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষয়খতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা।

     

    উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহায়তা প্রদান করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।

    Post Views: ৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top