Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    কোমলমতি শিশুদের মাঝে ইসলামী বই বিতরণ

    | ১৯:২৬, মার্চ ০৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের মরহুম শাহ সুফী মাওলানা হাবিবুর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকীতে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে কোমলমতি শিশুদের নিয়ে হামদ, নাত ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার বিকেলে হাপানিয়া গুয়াবাড়ী জামে মসজিদ মাঠে স্থানীয় অর্ধশতাধিক শিশুদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে ইসলামী বই বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মোঃ লোকমান হোসেন আকন, আব্দুর রহিম হাওলাদার, এইচএম ইলিয়াস হোসেন, দাদন আলী মিয়া, আব্দুল্লাহ আল মাহমুদ, সাইদুর রহমান, আলমগীর হোসেন, ইউপি সদস্য জসিম উদ্দিন হাওলাদার প্রমূখ। একইদিন রাতে মাহফিল কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাহফিলে গুরুত্বপূর্ন ধর্মীয় আলোচনা করেন বাহাদুরপুরের পীরজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা হান্যালা, বিশেষ অতিথি মাওলানা আব্দুল বাতেন নোমান সহ অন্যান্যরা।

    Post Views: ১০০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top