Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    | ২০:০৬, ফেব্রুয়ারি ২১ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে সর্বদলীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা গ্রামের ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের পারিবারিক গোরস্থানে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সমাধিতে ও সকল শহীদদের স্মরনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন, গৌরনদী রিপোর্টাস ইউনিটি, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি প্রি-ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠন ও সাংবাদিকরা ।
    বুধবার সকালে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার চত্বরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান কাজী খাদিজা আকাতারের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক জামিল মাহমুদ, ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত, বন্ধুসভার সাবেক সভাপতি এস.এ. রহমান সিবলু, প্রমূখ। আলোচনা শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ও সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top