Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

    | ১৯:৫৬, নভেম্বর ২৩ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর ভাট্টিকে (৫০) বুধবার রাতে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বরিশাল আদালতে সোপর্দ করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। সরকার বিরোধী নাশকতা মামলার আসামি হিসেবে বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানান।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গত ২ নভেম্বর বিএনপির ডাকা হরতাল ও অবোরোধের প্রতিবাদে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সমাবেশ শেষে আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট ব্রীজের পূর্বপাড়ে পৌঁছলে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনগনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বোমা নিক্ষেপ করে ১০জন নেতাকর্মিকে আহত করে। এ ঘটনায় বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে ওই রাতেই মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার নামীয় আসামি হিসেবে লুৎফরকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা লুৎফর ভাট্রি অভিযোগ করে বলেন, ওই দিন ওই ঘটনাস্থলে কোন ঘটনাই ঘটেনি অথচ পুলিম ঘটনা দেখিয়ে গায়েবী মামলা দায়ের করে রাজনৈতিকভাবে হয়রানী করতে আমাকে গ্রেপ্তার করা হয়েছে।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Top