Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চলন্তবাসে আগুন, সম্পূর্ন ভস্মিভূত, আহত-৫

    | ২০:৪১, আগস্ট ২৬ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল নামক স্থানে একটি চলন্তবাসে আকস্মিক আগুন লেগে বাসটি সম্পূর্ন ভস্মিভূত হয়। গ্রীনলাইন (এসি) বাসটি বরিশালের উদ্ধেশ্যে ঢাকা ছেড়ে এসে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কটকস্থল পৌছলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ যাত্রী আহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বলেছে বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল মোল্লা জানান, বরিশালের উদ্ধেশ্যে ঢাকা ছেড়ে আসা গ্রীন লাইন নামে একটি বাস বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থলে পৌছলে আকস্মিক বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। আতংকিত যাত্রীরা জীবন রক্ষায় হুড়াহুড়ি করে নেমে গেলেও মালামাল নামাতে পারেনি। হুড়াহুড়ি করে নামতে গিয়ে ৫ জন যাত্রী আহত হয়। বাসযাত্রী মোঃ হেদায়েতুল ইসলাম (৪৫), শারমিন সুলতানা (২৮)সহ একাধিক যাত্রী জানান, হঠাৎ বাসটির পিছনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহুর্তের মধ্যে বাসে আগুন লেগে যায়। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল । অধিকাংশ যাত্রীরা সকলে নিরাপদে নেমে গেলে হুড়াহুড়িতে ৫ জন আহত হন। তাছাড়া গাড়ির যাত্রীর তাদের কোন মালামাল নিয়ে আসতে পারেনি। মালামালসহ বাসটি সম্পূর্ন ভস্মিভূত হয়ে।

     

    Post Views: ৬৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top