Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    নিজের বিয়ের আলোকশয্যা সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

    | ০৯:২৩, জুলাই ১৫ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালের গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দে (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার রাতে নিজ বিয়ে বাড়িতে আলোক সজ্জার লাইটিং এ বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে উপজেলার বার্থী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন দে গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মৃত দিপক দের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত সেনা সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ উদ্ধার করে থানায় রেখেছে।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী গ্রামের মৃত দিপক দের ছেলে যশোর ক্যান্টনমেন্টের কর্মরত সেনা সদস্য স্বপন দেরৃ (৩২) বিয়ে ঠিক হয় একই উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের (২৫) সাথে। দুই পরিবারের সিদ্বান্তে সামাজিক ভাবে বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার রাতে। বর স্বপন দেকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান শুক্রবার বিকালে বরের বাড়ি বার্থী আসলে কনের বাড়ির মেহমানদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাস যোগে ৮০ জন বরযাত্রী যাবার প্রস্তুতি নিচ্ছিল।
    নিহতের ছোট ভাই শয়ন দে জানান, শুক্রবার ৬টার দিকে আমাদের বাড়িতে আলোক সজ্জার কাজ চলছিল। ২টি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটে। সন্ধ্যা সতটার দিকে আলোক সজ্জার মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ভাই সেনা সদস্য বর স্বপন দে গুরুতর আহত হয়। এ সময় স্বজনরা দাদা স্বপনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন আলো বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সদস্য স্বপন দের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রযোজনী ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৬৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    Top