Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদক সম্রাট হীরা মাঝি গ্রেপ্তার

    | ১৮:৫৯, জুলাই ০২ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট বরিশালের গৌরনদী মডেল থানার একাধিক মাদক মামলার পলাতক আসামি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের হীরা মাঝিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার সর্বত্র মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সচারচর প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ফেন্সিডিলসহ মাদক দ্রব্য। দিন দিন বেড়েছে চলেছে মাদক বিক্রেতা ও আসক্তের সংখ্যা। ২০০৮ সালে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় মানিক মাঝি ও তার ছোট ভাই হীরা মাঝি মাদক ব্যবসা শুরু করেন। গত এক যুগেরও বেশী সময়ে দুই ভাই দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেছে।

    স্থানীয়রা জানান, হীরা মাঝি হচ্ছে মানিক মাঝির ছোট ভাই। দুই ভাই মিলে গড়ে তোলেন মাদক সাম্রাজ্য বা সিন্ডিকেট। ২০১৭ সালের ২৯ এপ্রিল সন্ধ্যায় পুলিশ গৌরনদীর মাহিলাড়া এলাকা থেকে দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট ইয়াবা ব্যবসায়ী মো. মানিক মাঝি (৪০)কে ১২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার। তৎকালীন সময়ে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আঞ্চলিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত হীরা মাঝি ও তার ভাই মানিক মাঝি ক্ষতাসীন দলের মধ্যে কোন পদ পদবি না থাকলেও দলের নাম ভাঙ্গিয়ে নির্বিগ্নে মাদক ব্যবসা করে আসছে। এর আগেও মানিক মাঝির ছোট ভাই মো. হিরা মাঝিকে ৯শত পিস ইয়াবাসহ তার সহযোগী মামুনুর রশিদ মোল্লা, শহিদুল ইসলাম গ্রেপ্তার হয়েছিল। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার পলাতক আসামি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের হীরা মাঝিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    Top