Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে তরুনীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের, স্বামী শ্বশুর-শ্বশুড়ি গ্রেপ্তার

    | ১৮:৫৬, মার্চ ০৫ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার শিকাপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের তরুনী নূপুর (১৮) হত্যার ঘটনায় বাবা নজরুল রইসলাম বাদি হয়ে শনিবার স্বামী, শ্বশুর শ্বাশুড়িসহ তিন জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মাদার্শী গ্রামে অভিযান চালিয়ে এজাহারভূক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে সোপর্দ করেছে।
    এজাহারে নিহতের বাবা মোঃ নজরুল ইসলাম উল্লেখ করেন, বিয়ের পরে কিছু দিন যেতে না যেতেই মিলন দুই লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না দেয়ায় প্রায়ই নুপুরকে অমানুষিক নির্যাতন করে আসছিল স্বামী মিলন ও তার পরিবারের সদস্যরা। বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেয়ায় একাধিকবার নপুর হত্যার হুমকি দেন স্বামী মিলন। শুক্রবার স্বামী মিলন পরিকল্পিতভাবে মেয়ে নুপুরকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে নুপুর গলায় ফাঁস দিয়েছে এলাকায় প্রচালনা চালায় এবং তাদেরকে সংবাদ দেয়। পুলিশ জানায়, তরুনী নুপুর নিহত হওয়ায় ঘটনায় শুক্রবার তার চাচা ইকবাল হোসেন হত্যার অভিযোগ করেন। বিষয়টি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পরবর্তিতে মামলা দায়ের করা হয়।

    উজিরপুর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, নুপুর হত্যার ঘটনায় নিহতের বাবা মোঃ নজরুল ইসলাম বাদি হয়ে স্বামী মিলন মিয়া (২৫), তার বাবা মোঃ সাহেব আলী (৫০) মা নাসিমা বেগমকে (৪২) আসামি করে শনিবার উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মাদার্শী গ্রামে অভিযান চালিয়ে এজাহারভূক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে সোপর্দ করেছে।

    উল্লেখ্য গত দুই বছর আগে গৌরনদী উপজেলার পশ্চিম আশোকাঠী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর (১৮)র সাথে পাশ্ববর্তি উজিরপুর উপজেলার শিকাপুর ইউনিয়নের মাদ্রাসী গ্রামের সাহেব আলীর ছেলে মোঃ মিলন মিয়ার (২৫)র সাথে বিয়ে হয় । বিয়ের কিছু দিন না যেতেই মিলন যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ থেকেই শুক্রবার নুপুরকে হত্যা করা হয়।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    • ‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক
    Top