Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ৭৭তম জন্মদিন ॥ গৌরনদীতে মাসব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন

    | ১৮:৪০, জুলাই ২৩ ২০১৬ মিনিট

    3(1)
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  গৌরনদী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মানিক লাল সাহার  ৭৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে গৌরনদী শিশু একাডেমীর উদ্যোগে মাসব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী শিশু একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, স্বাধীন বাংলা বেতারের শিল্পী অরুনা সাহা, গৌরনদী ইউআরসির ইন্সটেক্টর বিপ্লব কুমার বড়াল, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও প্রথমআলো গৌরনদী বন্ধু সভার সভাপতি মো: রফিকুল ইসলাম সবুজ, শিশু একাডেমীর পরিচালক ওস্তাত বাবুল সোম, জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সহ-সভাপতি সফিকুল ইসলাম স্বপন, প্রথম আলো গৌরনদী বন্ধুসভার সাবেক সভাপতি পলাশ তালুকদার, বেলাল হোসেন, জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সাধারন সম্পাদক মামুন মিয়া, সাংবাদিক রাশেদ আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান ও পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের সহকারী অধ্যাপক রাজা রাম সাহা । অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রতিযোগীতার বিচারক জহিরুল হক স্বপন ও ডলি বনিক প্রমূখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মঞ্চস্থ হয় নাটক “সুভাষিনী”। নাটকটি পরিচালনা করেন নাট্যকার মনোয়ার হোসেন।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    Top