Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে পাচারকালে ৫০ বস্তা সার জব্দ

    | ১৮:০৯, অক্টোবর ২২ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে এক উপজেলার জন্য বরাদ্দকৃত ভর্তুকির ইউরিয়া সার অন্য উপজেলায় পাচারকালে জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার জব্দ করা সার নছিমনযোগে গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাচার করছিলেন। এসময় থানা পুলিশের উপস্থিতিতে ৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ইউরিয়া সার জব্দ করেছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকাজে জড়িত সার ডিলারের পুত্র ফজলুল হক হাওলাদার ও নছিমন চালক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

    Post Views: ৪৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top