Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে হামলা চালিয়ে ভাংচুর, মামলা দায়ের, গ্রেপ্তার-১

    | ১৭:১৪, অক্টোবর ১৬ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে চরম আপত্তিকর কমেন্টস্ করায় উত্তেজিত জনতা মহানন্দ বৈদ্য নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। পাশাপাশি উত্তেজিত জনতা হামলা চালিয়েমন্দিরে  ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল কাজিরপাড় গ্রামে। আটক মহানন্দ বৈদ্য ওই গ্রামের মৃত্যুঞ্জয় বৈদ্যর পুত্র। খবর পেয়ে রাতেই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোরআন সম্পর্কে অশালীন ও কুৎসিত মন্তব্য করে উস্কানী দেয়ার ঘটনা ও মন্দিরে হামলা করে প্রতীমা ভাঙচুরের ঘটনায় শনিবার গৌরনদী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। কোরআন সম্পর্কে অশালীন ও কুৎসিত পোষ্ট করে উস্কানী দেয়ার মামলায় পুলিশ মহানন্দ বাড়ৈকে (১৮) গ্রেপ্তার করেছে।

    পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে চরম আপত্তিকর কমেন্ট করে মহানন্দ বৈদ্য। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির নজরে আসলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা মহানন্দকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে।

    স্থানীয় বাসিন্দা প্রশান্ত বালা বলেন, দীর্ঘদিন থেকে আমরা সকল ধর্মের লোকজন একসাথে বসবাস করে আসছি। সদ্যসমাপ্ত সার্বজনীন দুর্গা পুজার সময়েও সকল ধর্মের লোকজনের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করেছে। যেকারণে কোনধরনের ঝামেলা ছাড়াই আমরা বিজয়া দশমী শেষ করেছি। তিনি আরও বলেন, কোরআন শরীফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে আপত্তিকর কমেন্টস্কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আর এ কমেন্টস্ যে করেছে সে যেই সম্প্রদায়ের হোকনা কেন, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, পবিত্র কোরান নিয়ে অশালীন ও কুৎসিত পোষ্ট দিয়ে মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনায় স্থানীয় সুমন খান বাদি হয়ে ও মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ধুরয়াইল সার্বজনীন হরি চাঁদ পূঁজা মন্ডব কমিটির সহ-সভাপতি সুভাষ বৈদ্য বাদি হয়ে মামলা দায়ের করেছে। ধর্মীয় অনুভুতিতে আঘাতের মামলায় বি.এম মিথুন ফেইসবুক আইডির মালিক মহানন্দ বাড়ৈকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।

    Post Views: ৫৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top