Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    | ১৮:৪৯, জানুয়ারি ১৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে রোববার গভীর রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গতকাল সোমবার আগৈলঝাড়া থানার এসআই জামাল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    এজাহার সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানা পুলিশ উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে রোববার গভীর রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রামের আব্দুর রব ভূইয়ার বাড়ি থেকে তার ছেলে ফিরোজ হোসেন সোহাগ ভুইয়া (২৮) ও পাশ্ববর্তি গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের মৃত সিরাজুল হোসেনের ছেলে সোলায়মান হোসেনকে (৩০) আটক করে তাদের দেহ তল্লাসি করে দুই জনের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় গতকাল সোমবার আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top